সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজার জেলার টেকনাফের উত্তর বরইতলী এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ মিজানুর রহমান (১৯) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
বুধবার (২৬ মে) রাত সাড়ে ৭টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের উত্তর বরইতলী এলাকার বায়তুল রহমান জামে মসজিদের গেইটের সামনে ইয়াবা বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
গ্রেফতার মিজানুর টেকনাফ পৌরসভার কুলাল পাড়া এলাকার আবুল বাছের এর ছেলে।
এই ব্যাপারে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ইয়াবাসহ আটক মিজানুর রহমানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।








