নিউজটি শেয়ার করুন

টেকনাফে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ থানা পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ও ৪০ পুরিয়া গাঁজাসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ওই নারী হলেন শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়া এলাকার মোজা আলমের স্ত্রী  শামসুর নাহার (৩২)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,শুক্রবার (২৩ এপ্রিল) রাতে টেকনাফ থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়া এলাকায় অভিযান চালিয়ে শামসুর নাহারকে আটক করা হয়।

তিনি আরও জানান, এসময় তার কাছ থেকে থেকে ৩০০ পিস ইয়াবা ও ৪০ পুরিয়া গাঁজা উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়। আটক আসামী মহিলার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।