সিপ্লাস প্রতিবেদক: টেকনাফের দমদমিয়ায় পায়ুপথে ইয়াবা পাচারকালে ৩ হাজার পিস ইয়াবাসহ ৩ জন হিজড়াকে আটক করে টেকনাফ ব্যাটালিয়ন।
রবিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দমদমিয়া গ্রামের মৃত ওলা মিয়া ও মনজুমা খাতুনের সন্তান মো. করিম, নারী নাম কারিমা বেগম (৩৫)), গোদার বিল গ্রামের মৃত জালাল হোসেনের সন্তান মো. ফারুক ( নারী নাম পিংকি (২৫) ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প নং -১৭, ব্লক নং-ই এর মৃত আবদুস সামাদের সন্তান মো. ইলিয়াস, নারী নাম রুবিনা আক্তার (২০)।
টেকনাফ থেকে বালুখালীগামী এক সিএনজিতে যাত্রীদের তল্লাশি চালালে তাদের পায়ুপথের ভিতরে ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় তাদের ব্যবহৃত ভিভু মোবাইল ১টি, টাইটানিক মোবাইল ১টি, অপ্পো মোবাইলসহ মোট ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে

