সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে উপজেলার শাপলা চত্বর থেকে তিন কেজি ক্রিস্টেল মেথ বা আইসসহ এক যুবককে আটক করেছে র্যাব। তবে তাৎক্ষণিক আটক যুবকের নাম-পরিচয় জানা যায় নি।
শুক্রবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় তাকে আটক করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩ কেজি আইসসহ এক যুবককে আটক করা হয়েছে। এসব আইসের আনুমানিক কয়েক কোটি টাকার। পরবর্তী আইনি ব্যবস্থা শেষ তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।








