Site icon CPLUSBD.COM

টেকনাফে ঘুরতে বেরিয়ে কিশোরের মৃত্যু

টেকনাফে ঘুরতে বেরিয়ে কিশোরের মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাহেল (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন সামি (১৮) নামের আরও এক যুবক।

উপজেলার মেরিন ড্রাইভ সড়কের সাবরাং জিরোপয়েন্ট এলাকায় রোববার (১৯ সেপ্টেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেল টেকনাফ পৌর দক্ষিণ জালিয়া পাড়া এলাকার জামাল হোসেনের ছেলে। অন্যদিকে আহত সামি একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু বেড়াতে বের হন। সন্ধ্যায় ফেরার পথে সাবরাং জিরোপয়েন্ট এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে সাহেল ও সামি গুরুরত আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে সাহেলের মৃত্যু হয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তন্ময় সরকার বলেন, আশঙ্কাজনক অবস্থায় আহতদের কক্সবাজার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পথে সাহেলের মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।