নিউজটি শেয়ার করুন

টেকনাফে চিপস কেনার টাকা দিয়ে শিশুকে ধর্ষণ

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় চিপস খেতে ১০ টাকা দিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জনতার সহযোগিতায় অভিযুক্ত হাবিবুর রহমান ওরফে হাবিবকে (৫০) আটক করেছে পুলিশ।

শনিবার বিকালে উপজেলার হ্নীলা এলাকায় এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান ওরফে হাবিব একই এলাকার মৃত ছবিউর রহমানের ছেলে।

জানা যায়, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রাসুলাবাদ পাহাড়ি জনপদ (হামজার ছড়া) এলাকার অটোরিকশার গ্যারেজের পাশে খেলা করছিল প্রবাসীর ওই মেয়েটি। ওই শিশুটিকে ফুসলিয়ে চিপস খাওয়ার জন্য ১০ টাকা দেয় প্রতিবেশী হাবিবুর রহমান। এ সময় জোরপূর্বক অটোরিকশার ওপরে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়।

শিশুটির চিৎকারে ও অতিরিক্ত রক্তক্ষরণ দেখে তার পরিবার পুলিশে খবর দেয়।

রাত ৯টার দিকে এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকা থেকে অভিযুক্ত ওই প্রতিবেশীকে আটক করে এবং ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে উদ্ধার করে নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ধর্ষক হাবিবকে সবার সহায়তায় আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক ওই ভিকটিমকে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here