Site icon CPLUSBD.COM

টেকনাফে দিনে-দুপুরে যুবককে গুলি করে মারলো রোহিঙ্গা সন্ত্রাসীরা

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে দিনে-দুপুরে স্থানীয় এক যুবককে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হ্নীলা শালবাগান নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আবদু শুক্কুর (২৮) টেকনাফের হ্নীলা শালবাগান নয়াপাড়া এলাকার আবুল বশরের ছেলে।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মো. আলী জানান, রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের প্রধান জকির বাহিনীর জকির অসংখ্য মানুষের সামনে আবদু শুক্কুরকে গুলি করে হত্যা করে। এসময় নিহতের এক চাচাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

তিনি আরো জানান, র‍্যাবের সোর্স সন্দেহে তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পর টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।