নিউজটি শেয়ার করুন

টেকনাফে পাহাড়ি ঝর্ণায় ৮ কলেজছাত্রকে জিম্মি করে ডাকাতদল

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের পানখালী ঢালাস্থল পাহাড়ি স্বপ্নপুরী নামক ঝর্ণায় গোসল করার সময় ৮ জন কলেজ ছাত্রকে জিম্মি করে একদল মুখোশধারী রোহিঙ্গা ডাকাত দল। পরে মারধর করে তাদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে তাদের ছেড়ে দেয়।

শুক্রবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মো. মাজেদ নামে একজন জানান, তার ভাতিজা মিজান কলেজের বন্ধুদের সঙ্গে পাহাড়ি স্বপ্নপুরী নামের ঝর্ণায় বেড়াতে যায়। সেখানে হঠাৎ অস্ত্রধারী পাহাড়ি ডাকাতরা তাদের ঘিরে ফেলে। এ সময় তাদের কয়েকজন সহপাঠী পালিয়ে যেতে সক্ষম হন।

তিনি তাদের মাধ্যমে জানতে পারেন তার ভাতিজাসহ আরও ১৩ জন যুবককে ঘিরে রাখে ডাকাতরা। পরে তাদের কাছ থেকে মোবাইলসহ টাকা ছিনিয়ে নিয়ে এক ঘণ্টার পর তাদের ছেড়ে দেয় এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয় ডাকাতদল।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘আজ সকালে ঘটনাটি ঘটে। পুলিশ তাদের সঙ্গে কথা বলছে। দিন দিন রোহিঙ্গা ডাকাত দলের হাতে অপহরণের ঘটনা বাড়ছে। মুক্তিপণ না দিলে মেরে ফেলারও ঘটনা ঘটছে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here