Site icon CPLUSBD.COM

টেকনাফে অস্ত্রসহ নারী আটক

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ একজন নারীকে আটক করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ মডেল থানা পুলিশের পরিদর্শক (অপরেশন) মো. খোরশেদ আলমের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মোঃ সরোয়ার এর নিজ বসত বাড়ি হতে সাবিনা ইয়াছমিন (২৭) কে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল সাথে ৭ রাউন্ড পিস্তলের গুলিসহ ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।