নিউজটি শেয়ার করুন

টেকনাফে পুলিশের সাথে গোলাগুলিতে ১ ডাকাত নিহত, আহত তিন পুলিশ

কক্সবাজারের টেকনাফে পুলিশ ও ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে মোহাম্মদ উল্লাহ নামে এক ডাকাত কারবারী নিহত হয়েছে। নিহত ডাকাত হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার মৃত হায়দার আলীর ছেলে মো. উল্লাহ(৩৯) প্রকাশ সোনা মিয়া।

(২৮ নভেম্বর) বৃহস্পতিবার ভোররাতে হ্নীলা ইউনিয়নের উলুচামারী কালা পাহাড় নামক স্থানে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটেছে।

এসময় তিন পুলিশ সদস্য আহত হয়। আহতরা হলেন, এএসআই কাজী সাইফুদ্দিন, কনেস্টেবল জুলিয়া নুর, মোস্তাফা।

পুলিশ সুত্রে জানায়, বৃহস্পতিবার গভীর রাতে হ্নীলা ইউনিয়ন উলুচামারী কালা পাহাড় নামক স্থানে স্বশস্ত্র হাকিম ডাকাত ও আবুল আলম ডাকাত
দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশ লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষন করে। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্যরা পাহাড়ের
দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধি অবস্থায় সন্ত্রাসী মোহাম্মদ উল্লাহ ওরফে সোনা মিয়া কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে
টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে
নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহা জানান, ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী একটি এলজি, ৮ রাউন্ড তাজা কার্তুজ ও ২৫ রাউন্ড
কার্তুজের খালি খোসা উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।