নিউজটি শেয়ার করুন

টেকনাফে প্রায় ৩১ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজ উদ্বোধন

টেকনাফে প্রায় ৩১ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঘোনা পাড়া থেকে পুরাতন নয়াবাজার জামে মসজিদগামী রাস্তার সাঙ্গেরী খালের উপর ৩৬ মিটার র্দীঘ সেতুর ভিত্তি প্রস্তার স্থাপন ও কাজ উদ্বোধন করেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর আলম।
এসময় উপস্থতি ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদের সিএ সৈয়দ হোসেন মামুন, হোয়াইক্যং এর সাবেক ইউপি সদস্য নুরুল কবির, প্রকল্প ঠিকাদার আব্দুল শুক্কুর, মো: সমসু, মো. আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গত ২০১৮-১৯ অর্থ বছরের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভাট নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ৩১ লাখ টাকা ব্যয়ে ৩৬ মিটার লম্বা সেতুর কাজ উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান নূরুল আলম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার লক্ষে মুজিব বর্ষে নগর ও গ্রামের বৈষম্য দূর করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমূল পরির্বতন সাধনে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহন কর ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে চলছে। এই উন্নয়নের ছোঁয়া গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে আমরা নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছি। তবে এলাকার উন্নয়নে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে, প্রত্যেক গ্রামের অসমাপ্ত কাজ গুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করা হবে।