Site icon CPLUSBD.COM

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারী নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) ভোর রাতে টেকনাফের বাহারছড়া উত্তর শীলখালী পাহাড়ি এলাকার এ ঘটনা ঘটে। নিহত দুজনই মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।

পুলিশ বলছে, এর আগে গ্রেফতারের পর টেকনাফের বাহারছড়া উত্তর শিলখালী গ্রামের উলা মিয়ার ছেলে মোহাম্মদ আমীন (৩৭) ও সদরের মৌলভী পাড়ার মোহাম্মদের ছেলে হেলাল উদ্দিন (২১) ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে উত্তর শিলখালীর পাহাড়ের পাদদেশে অস্ত্র এবং ইয়াবার মজুদ রয়েছে। পরে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে ‘বন্দুকযুদ্ধে’ তারা নিহত হয়।

এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়।

এসব তথ্য নিশ্চত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

তিনি জানান, আগে ওই দুই মাদক কারবারীদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে মঙ্গলবার ভোর রাতে বাহারছড়া উত্তর শীলখালী পাহাড়ে মজুদ রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল। এসময় আটক দলের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশও অত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবদ্ধ অবস্থায় ওই দুজনককে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জুরুরী বিভাগের চিকিৎসক তাদের কক্সবাজারের প্রেরন করলে সেখানে তাদের মৃ্ত্যু হয়।

ওসি জানান, ঘটনাস্থল থেকে ২টি এলজি (আগ্নেয়াস্ত্র), ৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ এবং ৫ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।