নিউজটি শেয়ার করুন

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ইয়াবা পাচারকারি নিহত: বিপুল ইয়াবা ও অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা রোহিঙ্গা ইয়াবা পাচারকারি নিহত হয়েছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি। এসময় ঘটনাস্থল থেকে ১ লাখ ৩০ হাজার পিছ ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্ধুক, ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় দুই বিজিবি সদস্য আহত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারী) ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া নাফনদী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াবা পাচারকারী একজন রোহিঙ্গা নাগরিক এবং সে উখিয়া উপজেলার থ্যাংখালী রোহিঙ্গা ক্যাম্পে বসিন্দা।

টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সাল হাসান খান জানান, ওই সময় দমদমিয়া বিওপি বিজিবির একটি বিশেষ টিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া মসজিদের পূর্ব পাশ্বে কেওড়া বাগানের নিকটস্থ নাফনদী এলাকায় অবস্থান নেয়। এসময় কয়েকজন লোক বস্তা মাথায় নিয়ে সেখান থেকে হেটে যেতে দেখে সন্দেহ জনক চ্যালেন্জ করলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে স্বশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ইয়াবা পাচারকারীরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে ইয়াবা অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা একজনকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তবে আহত অবস্থায় ইয়াবা পাচারকারী একজন রোহিঙ্গা নাগরিক এবং উখিয়া উপজেলার থ্যাংখালী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন বলে জানিয়ে আর কোন তথ্য জানাতে পারেনি।

নিহত ইয়াবা কারবারীদের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি কমর্কতা।