Site icon CPLUSBD.COM

টেকনাফে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ: ১৬ ঘন্টা পর লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজার টেকনাফ বাহারছড়া নোয়াখালী পাড়ার ঝর্ণায় নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার হয়েছে।

নিহত ব্যক্তির হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়া এলাকার ওসমান মাঝির ছেলে মো. সাইফুল(২২)।

তারা তিন ভাই এক বোন। তিনি রাজ মিস্ত্রির কাজ করেন।

রবিবার (১৯ জুলাই) সকালে ৬টার সময় টেকনাফের নোয়াখালী পাড়া সংলগ্ন সাগর পাড় থেকে ভাসমান অবস্থায় সাইফুলের লাশ উদ্ধার করা হয়। সাথে থাকা বন্ধু সাইফুল ইসলাম জানান,শনিবার বিকালে আমরা ১২জন বন্ধু একসাথে টেকনাফ নোয়াখালী পাড়া ঝর্ণায় গোসলের উদ্দেশ্যে যাত্রা করি। সেখানে আমরা সহ প্রায় ১০০ জনের মতো লোকজন ছিলাম। হঠাৎ সাইফুল পানিতে নেমে পড়েন গোসল করতে। হঠাৎ একজন লোক এসে আমাকে বলেন সাইফুলের মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে। সে সাতাঁর বেশি পারে না। আমি যাওয়ার পর তাকে আর দেখি নাই। অনেক খোজাঁখুজিঁর পর তাকে পাওয়া যায়নি। ১৬ ঘন্টার পর রবিবার সকালে সাগর পাড় থেকে তার লাশ উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, রবিবার সকালে প্রচুর বৃষ্টি হওয়াতে পানির নিচে তলিয়ে যাওয়া সাইফুল ইসলামের দেহ পাহাড়ি ঢলের স্রোতে খাল দিয়ে ভেসে সাগর পাড়ে চলে আসে। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরিবারের সদস্যদের লাশটি হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী জানান, গত ১৮ জুলাই বিকালে বন্ধুদের সাথে নোয়াখালী পাড়া ঝর্ণায় গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে সাইফুল ভেসে যায় ও নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশের একটি দল সন্ধার পর থেকে রাত ১১টার পর্যন্ত তল্লাশি করে তার কোন খোঁজ পাওয়া যায়নি। বরিবার সকালে তার বোন জামাই লাশটি সনাক্ত করে। পরিবার কোন মামলা করবে না এবং বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করেন।

মৃতদেহ সুরুতহাল তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।