নিউজটি শেয়ার করুন

টেকনাফে বিজিবির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

টেকনাফ প্রতিনিধি: টেকনাফ উপজেলার কোভিড-১৯ এর কারণে সীমান্তে বসবাসরত ৭জন হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার(২১ জুলাই) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং আলী আছিয়া উচ্চ বিদ্যালয় ও লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব অনুদান বিতরণ করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়সল হাসান খান বলেন, কোভিড-১৯ এর কারণে সীমান্তে বসবাসরত দুঃস্থ্য ও হত-দরিদ্র সমাজকে সাবলম্বী করার উদ্দেশ্যে টেকনাফ ২বিজিবি এর ব্যবস্থাপনায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয় ও লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৭টি সেলাই মেশিন প্রদান করা হয়।
যেসব নারীরা অনুদান পেয়েছেন তারা হলেন, হোয়াইক্যং নয়াবাজার এলাকার লাইলা বেগম (২৬), একই এলাকার জোসনা আক্তার (২৮), রহিমা খাতুন (৩৫), হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার আমেনা খাতুন (৩০), লেদা এলাকার ছেনুয়ারা বেগম (৪২), দমদমিয়া এলাকার মাহবুবা বেগম (৩৫), এছাড়াও সেন্টমার্টিন দ্বীপ কোনা পাড়া এলাকায় ফাতেমা বেগমক। প্রত্যেককে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, অসহায় ব্যক্তিগণ সেলাই মেশিন চালিয়ে প্রাত্যহিক জীবিকা নির্বাহ করতে পারবে। এছাড়াও সীমান্তে মাদক ব্যবসা ও অন্ধকার জীবনের সাথে জড়িত না হয়ে দর্জি ও সুন্দর সূচীর বিভিন্ন কাজের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান আরও উন্নত করতে পারবে। ফলে সীমান্তে মাদক পাচার ও চোরাচালান হ্রাসকল্পে অত্র ব্যাটালিয়নের এই ক্ষুদ্র প্রয়াসটি অসামান্য অবদান রাখবে।
এছাড়াও সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে ২বিজিবি কর্তৃক করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত উপস্থিত সকলকে পরামর্শ প্রদান করেন।