নিউজটি শেয়ার করুন

টেকনাফে বিদেশি বিয়ারসহ আটক ১

ছবি সংগৃহিত

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ মামুন রশিদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি ওই এলাকার ফরিদ আলমের ছেলে।

সোমবার (৪ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. হোসাইন ও এসআই নুরে আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে আসামি মামুন রশিদের নিজ বাড়ি থেকে বিদেশি আন্দামান গোল্ড ও ডাইয়াব্লু ১০৫ ক্যান অ্যালকোহল জাতীয় বিয়ার উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here