Site icon CPLUSBD.COM

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ দুইজনের মৃত্যু

আগ্রাবাদ হাজী পাড়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমিদা বেগম (২৮) ও কলিম উল্লাহ (২৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুই শিশু।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির এসআই যায়েদ হাসান জানান, সাবরাং ইউনিয়নের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি।