নিউজটি শেয়ার করুন

টেকনাফে বিশ্ব পরিবেশ দিবসে গ্রীণ এনভায়রনমেন্ট’র সচেতনতা মূলক কর্মসূচী পালন

কক্সবাজার ব্যুরো: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “সবুজ শ্যামলে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে টেকনাফে বৃক্ষরোপন ও বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট।

শনিবার(৫জুন) বিকাল ৪টায় সংগঠনের টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে প্রথমে সচেতনতা মূলক র্যালী ও পরে পথসভা এবং বৃক্ষরোপণ করা হয়।

সংগঠনের সভাপতি তারেক মাহমুদ রনি ও সাধারণ সম্পাদক নুরুল আমিনের নেতৃত্বে অনুষ্ঠিত  র‌্যালীটি হ্নীলা ষ্টেশনের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছৈয়দ উল্লাহ মার্কেট চত্বরে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় সবুজ শ্যামলে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ প্রতিপাদ্যকে বাস্তবায়ন করে পুরো দেশে সবুজ-শ্যামল বনায়ন ও পরিবেশ সৃষ্টির উপর গুরুত্বারোপ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নেতা ওমর ছিদ্দিক, আবছার, মোঃ নাছির, এ.এম. মাঈনুল ইসলাম ও আইয়ুব আলী।

এ সময় তারা বলেন টেকনাফে রোহিঙ্গা অনুপ্রবেশ, বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন এবং সাধারণ মানুষের অজ্ঞতার কারণে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। এখন যা আছে তা একেবারেই অপ্রতুল। তাই আগামী প্রজন্মের সুস্থ ও সুন্দর পরিবেশের জন্য বৃক্ষরোপন ও প্রাকৃতিক সম্পদ রক্ষার বিকল্প নেই। আসুন আজ বিশ্ব পরিবেশ দিবসে আগামীতে শিশুদের বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গিকার নিয়ে বনভূমি রক্ষার ব্যাপারে সবাই সোচ্চার হই।

শেষে হ্নীলা দরগাহ ষ্টেশনে ফলজ ও বনজ বৃক্ষরোপন করা হয়।