Site icon CPLUSBD.COM

টেকনাফে মাছ ধরতে গিয়ে জেলে ইমান হোসেন নিখোঁজ

টেকনাফের মানচিত্র

টেকনাফ নাফনদীতে মাছ ধরতে গিয়ে নাজির পাড়া এলাকার ইমান হোসেন(৪৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছে।

ইমান হোসেন(৪৫) টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার মৃত নুর আহমদের ছেলে ।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে টেকনাফের নাজির পাড়া সংলগ্ন সুইজগেট খালে নিখোঁজের এ ঘটনা ঘটে।

এব্যাপারে জানতে চাইলে, কোস্টর্গাড টেকনাফ ষ্টেশন কমান্ডার লে. কমান্ডার সোহেল রানা বলেন, ওই সময় নাফনদী উপক‚লে মাছ ধরতে গিয়ে ইমান হোসেন নামে এক জেলে পানির স্রোতে ভেসে নদীতে নিখোঁজ হয়ে যায়।

এ খবরে কোস্টর্গাডের একটি টিম নিয়ে নাফনদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করেও সন্ধান পাওয়া যায়নি। তবে নদীতে উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।

এদিকে নাফ নদীতে জেলে নিখোঁজের সংবাদে কোষ্টগার্ড ও বিজিবি সদস্যরা পৃথক উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে রাত সাড়ে নয় টায় এ রির্পোট লেখা পর্যন্ত নিখোঁজ জেলের কোন সন্ধান পাওয়া যায়নি।