সিপ্লাস ডেস্ক: কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যংয়ের ঝিমংখালীতে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে এক রোহিঙ্গা নিহত হয়েছে। নিহত রোহিঙ্গা উখিয়ার থাইংখালী হাকিমপাড়া ক্যাম্প-১৪, ব্লক-৭ এর বাসিন্দা।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন রোহিঙ্গা শ্রমিক নিয়ে ঝিমংখালী বিটের নিকটে দুটি ড্রাম ট্রাক (ডাম্পার) পাহাড় কাটার সময় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী পুলিশকে খবর দিলে হোয়াইক্যং ফাঁড়ির পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। পুলিশ লাশটির সুরুতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠিয়েছে বলে জানান হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই মুজিবর।








