নিউজটি শেয়ার করুন

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন নবনিযুক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার

কক্সবাজারে নবনিযুক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোঃ মাহবুব আলম তালুকদার। ছবি-প্রতিনিধি

কক্সবাজারে নবনিযুক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোঃ মাহবুব আলম তালুকদার টেকনাফের ২৬নং শালবাগান ক্যাম্প এবং এনজিও সংস্থার কার্য্যক্রম পরিদর্শন করেছেন।

৯ সেপ্টেম্বর সোমবার দূর্যোগ ব্যবস্থাপনা অধদিপ্তরের পরিচালক (যুগ্মসচিব) এবং কক্সবাজারে নবনিযুক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোঃ মাহবুব আলম তালুকদার টেকনাফের ২৬নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

এসময় ক্যাম্প ইনচার্জ আব্দুল হান্নান, এনজিও সংস্থা অক্সফামের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি ক্যাম্প ইনচার্জের কার্যালয়, অক্সফার্মের ওয়াটার প্লান্টসহ বিভিন্ন এনজিও সংস্থার কার্য্যক্রম পরিদর্শন করেন এবং ক্যাম্প সংশ্লিষ্ট সার্বিক পরিবেশ-পরিস্থিতির খবরা-খবর নেন।