Site icon CPLUSBD.COM

টেকনাফে রোহিঙ্গা শিবিরে দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে দুই পক্ষের মধ্যে মারামারিতে  নুর নাহার নামে এক রোহিঙ্গা নারী নিহত ও দুই নারী আহত হয়েছে।

মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়ন লেদা পুরাতন রোহিঙ্গা ক্যাম্প বি-ব্লক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা ছেলে ও মেয়েদের মধ্যে মারামারি সংঘটিত হয়।

এতে ৪০ বছর বয়সি এক রোহিঙ্গা নারী গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে  পড়ে যায়।

এরপর তাকে উদ্ধার করে ক্যাম্পে থাকা আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। নিহত মহিলা হচ্ছে,লেদা পুরাতন রোহিঙ্গা ক্যাম্প বি-ব্লক এলাকার নুর আলমের স্ত্রী নূর নাহার (৪০)।

এই ঘটনায় আরো দুই রোহিঙ্গা নারী গুরুতর আহত হয়েছে। তারা হচ্ছে, মোঃ আমিনের মেয়ে ফেরদৌসি (২৫) ও আল মরিজান (৩৩)।

এদিকে  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছে পুলিশ।