নিউজটি শেয়ার করুন

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ২ রোহিঙ্গা নাগরিক আটক

news in chittagong

কক্সবাজারের টেকনাফে ইয়াবা সহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, হ্নীলা ইউনিয়নের নয়াপাড়াস্থ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ২৬ নম্বর ব্লকের মোহাম্মদ শরীফ (৩৫) ও হাফেজ আহমদ (২৫)।

গতকার শনিবার দুপুর সাড়ে ১২ টার সময় নয়াপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশ থেকে দুই ইয়াবা কারবারিকে আটক করা হয়েছে।

টেকনাফ র‌্যাব-১৫, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব(এক্স) বিএন জানান, ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটিদল নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থান নেয়। সেখানে দুই জন রোহিঙ্গাকে একটি জায়গায় অবস্থান করতে দেখে তাদের শরীর তল্লাশি করে ৩ হাজার ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।