কক্সবাজারের টেকনাফে ইয়াবা সহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, হ্নীলা ইউনিয়নের নয়াপাড়াস্থ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ২৬ নম্বর ব্লকের মোহাম্মদ শরীফ (৩৫) ও হাফেজ আহমদ (২৫)।
গতকার শনিবার দুপুর সাড়ে ১২ টার সময় নয়াপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশ থেকে দুই ইয়াবা কারবারিকে আটক করা হয়েছে।
টেকনাফ র্যাব-১৫, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব(এক্স) বিএন জানান, ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটিদল নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থান নেয়। সেখানে দুই জন রোহিঙ্গাকে একটি জায়গায় অবস্থান করতে দেখে তাদের শরীর তল্লাশি করে ৩ হাজার ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

