নিউজটি শেয়ার করুন

টেকনাফে র‌্যাবের সাথে ‘গোলাগুলিতে’ ডাকাত নুরু নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল হক নুরু (৪৫) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ৫টি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোরে দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় র‌্যবের দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেন, সিপিএ মো. ইয়াছিন (২৮), কনস্টেবল মো. মাহফুজুল আলম (৩০)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

নিহত নুরুল হক টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত আবুল বশরের ছেলে।

র‌্যাব জানায় জানায়, ভোরে র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি টিম ডাকাত নুরুল হকের আস্তানায় অভিযানে গেলে তাদের অবস্থান টের পেয়ে ডাকাত গ্রুপের সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে নুরুল হককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here