কক্সবাজারে টেকনাফে র্যাবের সঙ্গে গোলাগুলিতে আনোয়ার সাদেক নামে এক অস্ত্রধারী মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহত অস্ত্রধারীর মাদক ব্যবসায়ী হল, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিম পাড়া এলাকাযর শফি উল্লাহ ছেলে আনোয়ার সাদেক (৩৫)।
সোমবার(৩০ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান দেশীয় অস্ত্র, ৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
আনোয়ার সাদেক নামে এক মাদক ব্যবসায়ী নিহতের বিষয়টি নিশ্চত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পে র্যাবর একটি বিশেষ দল মাদক বিরোধী অভিযানে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর মাদক কারবারী গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি কালে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে। কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবক একজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী এবং ক্যাম্পের ডাকাত দলের সহযোগি ছিল।
কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, গুলিবিদ্ধ দুই র্যাব সদস্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপাতালে নেওয়া পাঠানো হয়েছে। এই ব্যাপারে আইনী প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন।








