নিউজটি শেয়ার করুন

টেকনাফে লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত

টেকনাফে লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আবু তাহের বাবুর্চি (৩৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলো, টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়া মোঃ এবাদুল্লাহর ছেলে মোঃ আবু তাহের (৩৮)।

তিনি স্থানীয় সাকের নামের ব্যক্তির জায়গায় বসবাস করে আসছেন বলে জানা গেছে। মঙ্গলবার বিকালের দিকে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ায় এলাকায় লুডু খেলার এক পর্যায়ে কথা কাটাকাটির হয় দুই পক্ষের মধ্যে। কিছুক্ষণ পরে প্রতিপক্ষরা তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাসিম ইকবাল তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।