সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজার জেলার টেকনাফে ঘরে ঢুকে পিতা-পুত্রকে কুঁপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার(৩ জুন) ভোর ৪ টার দিকে আলী আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, টেকনাফ জেলার ৮ নং বক্সবিয়া ইউনিয়নের বাহাড়ছড়া এলাকার গুরা মিয়ার ছেলে আলী আহমদ (৪১) ও তার ছেলে জয়নাল আবেদীন (১১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, টেকনাফ থেকে সন্ত্রাসীদের আঘাতে আহত অবস্থায় এক শিশুসহ দুইজনকে চমেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালে ভর্তি করেন।

