Site icon CPLUSBD.COM

টেকনাফে ৫৭ ভরি স্বর্ণ ও ইয়াবাসহ আটক ১

টেকনাফে ৫৭ ভরি স্বর্ণ ও ইয়াবাসহ আটক

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ থেকে ৫৭ ভরি স্বর্ণেরবার ও ৩২ হাজার ইয়াবার বড়িসহ নুরুল আলম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এ সময় সাড়ে চার লাখ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ জুন) দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (৮ জুন) রাতে এ অভিযান চালায় র‌্যাব।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অপারেশন) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সূত্রে খবর পেয়ে ডেইল পাড়ায়  নুরুল আলমের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় ৫৭ ভরি ওজনের তিনটি স্বর্ণের বার, ৩২ হাজার ইয়াবা, সাড়ে চারলাখ নগদ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক নুরুল আলমের বিরুদ্ধে ইয়াবা কারবারের মামলা রয়েছে।  নুরুল আলম চিহ্নিত ইয়াবা কারবারি, সংঘবদ্ধ একটি সিন্ডিকেটের সদস্য। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।