নিউজটি শেয়ার করুন

টেকনাফে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার

সিপ্লাস প্রতিবেদক: টেকনাফ থানার আওতাধীন সাবরাং ইউনিয়নের কচুবনিয়া সংলগ্ন এলাকায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

সোমবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে বিসিজি স্টেশন টেকনাফের স্টেশন কমান্ডার লেঃকমাঃ এম নাঈম উল হক এর নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময় টেকনাফ থানার আওতাধীন সাবরাং ইউনিয়নের কচুবনিয়া সংলগ্ন এলাকায় রাত আনুমানিক দেড়টার দিকে কচুবনিয়া একটি পান বাগানের পাশ দিয়ে শপিং ব্যাগ হাতে একজন ব্যক্তিকে হেঁটে যেতে দেখা যায়। গতিবিধি সন্দেহ জনক মনে হলে তাকে বাঁশি এবং টর্চ লাইটের মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়। পাচারকারী কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি জানতে পেরে সাদা রংয়ের একটি শপিং ব্যাগ ফেলে পান বাগানের ভিতরে পালিয়ে যায়।

পরবর্তীতে পরিত্যক্ত  শপিং ব্যাগটি তল্লাশী করে ৭,০০০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এম আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইনশৃঙ্খলানিয়ন্ত্রণ, জননিরাপত্তারপাশাপাশিবনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

আরো পড়তে পারেন:

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here