Site icon CPLUSBD.COM

টেকনাফ ও কক্সবাজার সদরের দুই ওসিকে বদলি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ থানার নবনিযুক্ত ওসি আবুল ফয়সল ও কক্সবাজার সদর থানার ওসি খায়রুজ্জামানকে বদলি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আলোচিত টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মো. আবুল ফয়সল। পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

এদিকে, থানা হাজতে এক আসামি মৃত্যুর ঘটনায় বরখাস্ত হন কক্সবাজার সদর মডেল থানার ওসি শাহজাহান কবির। এরপর থেকে খাইরুজ্জামান ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওসি’র শূন্য পদে শাহাজাহান কবিরের স্থলাভিষিক্ত হয়েছিলেন খাইরুজ্জামান।

গত সোমবার (১৭ আগস্ট) দুপুরে পুলিশের এক আদেশে এ পদে নিযুক্ত করা হয়েছিলো তাকে। আর তার দুইদিন পরই আবারো বদলি হলেন তিনি। কি কারণে তাদের বদলি করা হয়েছে তা জানা যায়নি। টেকনাফ থানার ওসি আবুল ফয়সলকে এপিবিএনে ও কক্সবাজার সদর থানার ওসি খায়রুজ্জামানকে শিল্প পুলিশে বদলি করা হয়েছে।