সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুরা রোহিঙ্গা শিবির এলাকা থেকে তিন সহোদরকে গুলি করার অভিযোগে নারীসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।
শনিবার দুপুরে দুইজনকে গ্রেফতার করা হয়।
এপিবিএন ১৬ আর্মড ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। গ্রেফতার রোহিঙ্গারা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুরা রোহিঙ্গা শিবিরের সি-৮ ব্লকের মোহাম্মদ বশরের ছেলে মো. ফজল হক (৫০) এবং মোহাম্মদ জামালের স্ত্রী হামিদা খাতুন (২৫)।








