টেকনাফ উপজেলায় কতিপয় দালাল থানায় ইয়াবা কারবারিদের গ্রেফতার হওয়ার পর পুলিশের নাম ভাংগিয়ে টাকা চাওয়া হলে পুলিশকে খবর দেওয়া জন্য বলা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে ক্ষুদে বার্তায় এ বিষয়টি জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস।
তিনি আরো জানান, টেকনাফ উপজেলায় কতিপয় দালাল থানায় ইয়াবা কারবারি গ্রেফতার হওয়ার পর পুলিশের নাম ভাংগিয়ে ভয় ভীতির গল্প ছড়িয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বা চেষ্টা করছে। এই ধরনের দালাল বা পুলিশ চক্র থেকে সাবধান থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
এ বিষয়ে কোন তথ্য পাওয়া মাত্র আমাকে বা জেলা পুলিশের যেকোন উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি ।

