নিউজটি শেয়ার করুন

টেকনাফ পৌরসভা ৭ থেকে ২১ জুন পর্যন্ত রেডজোন ঘোষনা

কাঁচাবাজার সপ্তাহে খোলা থাকবে দুইদিন, যানবাহন চলাচল বন্ধ

টেকনাফ প্রতিনিধি: টেকনাফ করোনা সংক্রমণের প্রাদুর্ভাব ঠেকাতে কক্সবাজার জেলা প্রশাসনের নির্দেশনা এবার টেকনাফ পৌরসভার আংশিক এলাকাকে রেড জোন ঘোষনা করা হয়েছে। শনিবার (৬জুন) দুপুর ১২টার সময় টেকনাফ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্বান্ত নেওয়া হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, টেকনাফ উপজেলা স্বাস্থা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার টিটিু চন্দ্র শীল, উপজেলা নির্বাহী কমিশনার ভ’মি আবুল মনসুর, এমওডিসি প্রণয় রুদ্র, টেকনাফ থানার ওসি তদন্ত এবিএমএস দোহা, টেকনাফ পৌরসভার সচিব, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, কোস্টগার্ডের প্রতিনিধিসহ অনেকে। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, টেকনাফ পৌরসভার মূলকেন্দ্র ও প্রবেশপথ টেকনাফ পৌরসভার শীলবুনিয়া পাড়া চকবাজার সংলগ্ন ৫ ও ৬ নং ওয়ার্ডের ডেইল পাড়া চৌরাস্তার মোড় ২ ও ৪নং ওয়ার্ডের ইসলামাবাদ বটগাছতলা মোড় ও হাসপাতাল সংলগ্ন হেস্সাখাল ব্রীজ এলাকা রেড জোনের অর্ন্তভূক্ত করা হয়েছে। রেড জোনে বিশেষ ব্যবস্থা গ্রহন করা আবশ্যক বিবেচনায় আগামী ৭ জুন রাত ১২ ঘটিকা থেকে ২১ জুন রাত ১২ ঘটিকা পর্যন্ত নিদের্শনা প্রদান করা হল।

তিনি বলেন, রেড জোন এলাকায় সকল প্রকার ব্যক্তিগত,পারিবারিক, সামাজিক, রাজনৈতিক গণজমায়েত সহ ব্যক্তিগত গনপরিবহন বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যবহনকারী হালকা ও ভারী যানবাহন রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলাচল করতে পারবে। এম্বুলেন্স, রোগী পরিবহন, স্বান্থ্যসেবা প্রদানকারী ব্যক্তিবর্গের (অনডিউটি) পরিবহন, কোভিড-১৯ মোকাবেলা ও জরুরি সেবা প্রদানের জন্য গাড়ী চলাচল করা যাবে। সকাল প্রকার দোকান ,মার্কেট,হাট-বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধু রবিবার ও বৃহস্পতিবার কাঁচা বাজার ও মুদি দোকান স্বান্থ্যবিধি মেনে সীমিত আকারে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। ঔষুধের দোকান এর আওতার বাইরে থাকবে। তিনি আরোও বলেন, কোভিড-১৯ মোকাবেলা ও জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সীমিত আকারে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ব্যাংক খোলা থাকবে। সকল হাসপাতাল চিকিৎসা সেবা ও কোভিড-১৯ মোকাবেলায় পরিচালিত ব্যাংকিং সেবা প্রদান এর আওতার বাহিরে থাকিবে। কোন প্রকার গণজমায়েত করে ত্রাণও খাদ্য সামগ্রী বিতরণ করা যাবেনা। এলাকায় গঠিত ওর্য়াড কমিটি ও স্বে”ছাসেবক কমিটি কঠোরভাবে দায়িত্বপালন করবেন। আগামী দুই সপ্তাহের জন্য জেলা প্রশাসক কক্সবাজার মহোদয়ের নির্দেশনায় কঠোর লকডাউন ঘোষণা করা হবে। এই ১৪ দিনের কঠোরতায় করোনার প্রাদুর্ভাব না কমলে প্রয়োজনানুসারে লকডাউনের সময় আরও বাড়তে পারে।