নিউজটি শেয়ার করুন

কক্সবাজার মেরিনড্রাইভে অজ্ঞাত মরদেহ

কক্সবাজার মেরিনড্রাইভে অজ্ঞাত মরদেহ

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ মেরিনড্রাইভ থেকে পুলিশ অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে।

মেরিনড্রাইভের কচ্ছপিয়া এলাকার কালভার্টের নিচে থেকে বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া শামলাপুর ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ ।

স্থানীয়রা জানান, সকালে বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া গ্রামের পশ্চিমে মেরিনড্রাইভ সড়কের কালভার্টের নিচে লাশটি পাওয়া যায়। স্থানীয় কয়েকজন লাশটি দেখে পুলিশকে খবর দেয়।

বাহারছড়া শামলাপুর ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, সকাল ৮টার দিকে লাশটি দেখে স্থানীয়রা খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়। পাঞ্জাবি-পায়জামা পরা লাশটির কোথাও ক্ষতচিহ্ন নেই। তবে নাকে-মুখে রক্ত বের হওয়ার চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

আরো পড়তে পারেন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here