Site icon CPLUSBD.COM

টেলিকন্ফারেন্সে পটিয়ায় স্কুল ভবনের ভিত্তিপ্রস্থর

পটিয়া প্রতিনিধি: টেলিকন্ফারেন্সের মাধ্যমে পটিয়ায় স্কুল ভবনের ভিত্তিপ্রস্থর দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।

শনিবার দুপুরে উপজেলার মুজাফ্ফরাবাদ এন.জে.উচ্চ বিদ্যালয়ে ৪ কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণের ভিত্তিপ্রস্থর দেওয়া হয়।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি লায়ন গোলাম সরওয়ার চৌধুরী মুরাদের সভাপতিত্বে আয়োজিত টেলিকন্ফারেন্সে উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সি. সহ-সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, খরনা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক মোঃ ইউসুফ, ইউনিয়ন আ’লীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক জয় প্রকাশ দত্ত, বেসরকারী কারা পরিদর্শক আবদুল হান্নান চৌধুরী লিটন, উপজেলা আ’লীগ নেতা রিজোয়ান কবির চৌধুরী দিদার, বদিউল আলম, বিপ্লব চৌধুরী, নরেন রায় চৌধুরী, হাজী মোঃ জাফর, মোঃ আনোয়ার, মোঃ আহমদ নবী, লিয়াকত আলী, মিঠুন চৌধুরী, শান্তুনু দেব বাপ্পী, লাকী বিশ্বাস মেম্বার।

এসময় হুইপ সামশুল হক চৌধুরী বলেন, শিক্ষার মানোন্নয়নে শেখ হাসিনার সরকার ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছে। যার ধারাবাহিকতায় হাইস্কুল, কলেজ, মাদ্রাসা ভবন নির্মানে ১৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। শিক্ষার্থীদেরকে শিক্ষার প্রতি আগ্রহী করতে শিক্ষক ও অভিবাবকদের অগ্রানী ভুমিকা রাখার আহবান জানান।