নিউজটি শেয়ার করুন

ট্রলারসহ মিয়ানমারের ৪৭ নাগরিক আটক

মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর ও শাহপরীরদ্বীপ করিডোরে আসার সময় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে আটক ৪৭ জনসহ সাতটি ট্রলার এর বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। সেন্টমার্টিন ছেড়াদ্বীপ থেকে সাতটি কাঠের ট্রলারসহ ৪৭ মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।

কাঠের ট্রলারের মধ্যে একটি বড় কার্গো ট্রলার ও ৬টি বড় কাঠের ট্রলার রয়েছে। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মঙ্গলবার দুপুরে আটক মিয়ানমার নাগরিকদের কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে। গত সোমবার দুপুরে মিয়ানমার থেকে আসা ট্রলার গুলোতে কোন বৈধ কাগজ পত্র না থাকায় সেন্টমার্টিন কোস্টগার্ড সাতটি ট্রলারসহ ৪৭ মিয়ানমারের নাগরিককে আটক করে।

‘সাতটি ট্রলারসহ আটক মিয়ানমার ৪৭ নাগরিকদের থানায় সোর্পদ করা হয়েছে উল্লেখ করে টেকনাফ কোস্টগার্ড ষ্টেশান কমান্ডার লেফটেন্যান্ট রাহাত ইমতিয়াজ বলেন, ‘সোমবার দুপুরে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপে কোস্ট গার্ডের একটি টহল দল অভিযান পরিচালনা করে।

এসময় মিয়ানমারের ৪৭ জন নাগরিকসহ আটটি কাঠের ট্রলার আটক করা হয়েছে। এসব ট্রলারে ১৮টি গরু ও বিপুল পরিমাণ সেগুন,গর্জন সহ বিভিন্ন ধরনের কাঠ রয়েছে, যেগুলো মিয়ানমার থেকে টেকনাফে শহপরীর দ্বীপ করিডোর ও স্থল বন্দরে আসছিল।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বিপিএম জানান, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪৭ মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করে কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। এই মামলাগুলো গুরুত্ব সহকারে তদন্ত চলছে।’