নিউজটি শেয়ার করুন

ট্রাকচাপায় সিএনজি চালকসহ তিন যাত্রীর মৃত্যু

কাজির দেউড়ি মোড়ে ভ্যান-টেম্পো-রিকশা ত্রিমুখী সংঘর্ষে আহত ৭

সিপ্লাস ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজি চালকসহ তিন যাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) ভোররাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার দ্বারিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর  উত্তরপাড়া মহল্লার আজগর আলীর ছেলে সাকিব (১৭),  একই মহল্লার মো. আজাদের ছেলে রাশেদুল (২৬) ও শক্তিপুর এলাকার মো. আমজাদের ছেলে অটোরিকশার চালক আশিক (২০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. শাহজাহান আলী জানান, ভোররাতে বাঘাবাড়ী ফিলিং স্টেশন থেকে গ্যাস ভরে পথে যাত্রী তুলে নিয়ে শাহজাদপুরের দিকে আসছিল সিএনজিচালিত অটোরিকশাটি। তারা দ্বারিয়াপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার চালকসহ দুই যাত্রী।