নিউজটি শেয়ার করুন

ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ নিহত ৩

কাজির দেউড়ি মোড়ে ভ্যান-টেম্পো-রিকশা ত্রিমুখী সংঘর্ষে আহত ৭

সিপ্লাস প্রতিবেদক: বাকলিয়ার বহদ্দারহাট-শাহআমানত সেতু সংযোগ সড়কের রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে সিএনজি অটোরিকশাকে বালিবাহী ডাম্পার ট্রাক ধাক্কা দিলে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক মো. অহিদ মিয়া (৫৫), মো. শহীদ মাঝি (৬২) ও মো. আব্দুল মান্নান (৪০)। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. জহিরুল হক ভুঁইয়া বলেন,বহদ্দারহাট-শাহআমানত সেতু সংযোগ সড়কের রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় আহত ৭ জনকে হাসপাতালে নিয়ে আসা হলে ৩ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকি ৪ জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।