সিপ্লাস ডেস্ক: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
ফকিরহাট মডেল থানার ওসি আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, তাৎক্ষণিকভাবে নিহত ছয়জনের নাম-পরিচয় জানা যায়নি। আমরা তাদের পরিচয় জানার চেষ্টা করছি।








