নিউজটি শেয়ার করুন

ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

ট্রাক-ও-লরির-মুখোমুখি-সংঘ

সিপ্লাস প্রতিবেদক: পাহাড়তলী থানার কাট্টলী টোল রোডে ট্রাক ও কনটেইনারবাহী লরির মুখোমুখি সংঘর্ষে লরিচালক নিহত হয়েছেন।

তার নাম মো. আরিফ (২২)।

তিনি আরিফ রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের জঙ্গল বগাবিল এলাকার নুরুল আবছারের ছেলে।

রোববার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সাগর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) চিরতন বড়ুয়া বলেন, কাট্টলী টোল রোডে ট্রাক ও কনটেইনারবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন চালকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।