নিউজটি শেয়ার করুন

ট্রাক চাপায় নৈশপ্রহরীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় ট্রাক চাপায় মোহাম্মদ খলিল (৩০) নামের এক নৈশপ্রহরী নিহত হয়েছে।

শনিবার ভোর পাঁচটায় পৌরসভার ভাঙারমুখ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খলিল পৌরসভার পশ্চিম দিগরপানখালী গ্রামের মোহাম্মদ হোসেনের পুত্র ও ভাঙারমুখ বাজার সমিতির নৈশগ্রহরী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, পাথরবোঝাই একটি ট্রাক চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ার ভাঙারমুখ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা চান্দের গাড়ি (জিপ) ওপর উল্টে পড়লে সেখানে থাকা নৈশগ্রহরী খলিল ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শরফ উদ্দিন বলেন, দূর্ঘটনা পতিত ট্রাক ও চান্দের গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে।