Site icon CPLUSBD.COM

ট্রাক-নোহার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় মালবাহী ট্রাকের সাথে নোহার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

নিহত নুর মোহাম্মদ (৫২) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ্ কাটা এলাকার মৃত কলিম উল্লাহর ছেলে।

শুক্রবার (৭ মে) বিকেল ৪ টার দিকে স্থানীয় মালুমঘাট আমতলীর বাঁক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার মুখী একটি ট্রাক (কুষ্টিয়া ট-১১ ০৮০৬) চকরিয়ার ফাঁসিয়াখালী পার হয়ে আমতলী এলাকা পর্যন্ত পৌঁছলে চকরিয়া মুখী একটি দ্রুতগামী প্রাইভেট নোহা (ঢাকা মেট্রো চ-১৩ ৫৬৮৩) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে নোহার চালকসহ যাত্রী নুর মোহাম্মদ গুরুতর আহত হয়। মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে বিকেল সাড়ে ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুর মোহাম্মদের মৃত্যু হয়। তবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোঃ শাফায়েত হোসেন।

তিনি বলেন মালুমঘাট আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় নোহা গাড়ির এক যাত্রীর মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।