নিউজটি শেয়ার করুন

ট্রাক ভর্তি চোরাই কাঠ জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে চোরাই কাঠ পাচারের সময় একটি ট্রাক আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

শনিবার ভোর ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রাম উত্তর বন বিভাগ নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা সালেহ কার্পেট এলাকা থেকে কাঠ বোঝায় একটি ট্রাক (চট্ট মেট্টো- ট ১১৯৮৯২) ঢাকা যাওয়ার পথে আটক করে মাদামবিবিরহাট ফরেষ্ট কার্যলয়ে নিয়ে আসেন।

ট্রাকটির মধ্যে অনুমানিক ৫ লক্ষ টাকার চোরাই গোল সেগুন কাঠ ছিল বলে জানান বন কর্মকতা মো: শাহানশাহ নওশাদ।

তিনি বলেন, এব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।