বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট্রের অনুমোদন ছাড়া কোথাও কোনো ম্যুরাল স্থাপন করা যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে মুজিববর্ষ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মাউশির টিস্যু বক্সে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছে বলেও এসময় জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, নেত্রী পরিমিতি বোধের মধ্য দিয়ে মুজিব বর্ষ উদযাপনের আহবান জানাচ্ছেন। তিনি কর্মসূচির নামে কোনো প্রকার বাড়াবাড়ি না করতে আমাদের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। এখানে ওখানে ম্যুরাল করা এটাও একটা ফ্যাশন হয়ে গেছে। আমি বলবো, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট্রের অনুমতি ছাড়া কোথাও কোনো ম্যুরায় স্থাপন করা যাবে না।








