সিপ্লাস প্রতিবেদক: করোনা মহামারীর মধ্যে কোরবানির ঈদের আগে বিধি নিষেধ শিথিল করায় আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্য বিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আর অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে মঙ্গলবার থেকে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম সোমবার রাতে এ তথ্য জানান। তিনি বলেন, ১৫ জুলাই থেকে ২২ জুলাই যাত্রীবাহী ট্রেন চলবে। কতটি ট্রেন কোন রুটে চলবে, তা পরবর্তীতে জানানো হবে।
করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করার ঘোষণা আসার পর রেলপথ মন্ত্রণালয়ও ট্রেন চালুর সিদ্ধান্ত জানায়।
শরিফুল আলম বলেন, মঙ্গলবার বিকাল থেকে শুধু অনলাইনে টিকেট পাওয়া যাবে। কাউন্টারে কোন টিকেট দেয়া হবেনা।

