শীতের তীব্রতায় কাঁপছে গোটা দেশ। ঠান্ডা আর ঘন কুয়াশায় স্থবির জনজীবন।
একদিনের ব্যবধানে ঢাকার তাপমাত্রা এক ডিগ্রি কমলেও কিছুটা বেড়েছে অন্যান্য জেলার তাপমাত্রা। আবহাওয়া অধিদফতর বলছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কম হওয়ায় শীতের তীব্রতা বেশি।
রোববারও সারা দেশে এমন তাপমাত্রা থাকতে পারে বলে জানানো হয়। এ অবস্থায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। প্রয়োজন ছাড়া তেমন কেউই বের হচ্ছেন না বাড়ির বাইরে।








