নিউজটি শেয়ার করুন

ঠোঁটে ঠোঁট ডুবিয়ে সাকলায়েনের মুখ থেকেই কেক খেলেন পরীমণি, ভিডিও ভাইরাল

পুলিশ অফিসার সাকলায়েনের ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খাচ্ছেন পরীমণি

সিপ্লাস ডেস্ক: গোটা ঘর নীল-কালো বেলুন দিয়ে সাজানো। ডিবি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম সাকলায়েনের সামনে রাখা নীল রঙের বড় কেক। যিনি ক্যামেরা করছেন, তিনিই প্রথমে হেপি বার্থডে গান ধরলেন। আর সেই গানের তালে নেচে উঠলেন পরীমণি। পরনে গোপালী-কালো রঙের পাতলা শাড়ি, হাতে কাচের চুরি, খোলা চুলে খানিকটা লাস্যময়ী বেশেই ধরা দিয়েছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে সাকলায়েনের মুখে থাকা কেকেই কামড় দিলেন অভিনেত্রী। পরক্ষণেই সাকলায়েনের ঠোঁটে ঠোঁট রাখলেন।

বুধবার নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী পরীমণি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের ঘনিষ্ঠ একটি ভিডিও। যা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।

সাকলায়েনের মুখে থাকা কেকেই কামড় দিলেন পরীমণি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর হেফাজতে রয়েছেন অভিনেত্রী পরীমণি। তদন্তের স্বার্থে দফায় দফায় চলছে জেরা। অন্যদিকে পরীমণির সঙ্গে সম্পর্কের কারণে শাস্তি পেতে হয়েছে বাংলাদেশের পুলিশ অফিসার গোলাম সাকলায়েনকে। ঢাকা মহানগর পুলিশ কমিশনারের আদেশে ডিবি থেকে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (দাঙ্গা দমন বিভাগ, পশ্চিম) বদলি করা হয়েছে। তারই মাঝে নেটদুনিয়ায় ভাইরাল পরীমণির সঙ্গে সাকলায়েলের ঘনিষ্ঠ একটি ভিডিও।

পরীমণিকে জেরায় জানা গিয়েছে শেষবার গত ১ অগস্ট তিনি গোলাম সাকলায়েনের সরকারি ফ্ল্যাটে গিয়েছিলেন। সাকলায়েনের সরকারি বাসভবনের সিসিটিভি ফুটেজে পরীমণির বক্তব্যের সত্যতা প্রমাণিত হয়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত ১ আগস্ট সকাল ৮টার দিকে পরীমণি নিজের গাড়ি নিয়ে গোলাম সাকলায়েনের বাড়িতে যান। সেসময় নিচে নেমে তাকে ফ্ল্যাটে নিয়ে যান খোদ গোলাম সাকলায়েন। প্রায় ১৮ ঘণ্টা পর রাত ২টার দিকে পরীমণি তাঁর বাড়ি থেকে বের হন। তখনও তাঁকে এগিয়ে দেন ওই ডিবি কর্মকর্তা। আর এই ভিডিও সামনে আসার পরই বদলি করা হল গুলশান বিভাগের এডিসি মহম্মদ গোলাম সাকলায়েন-কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here