Site icon CPLUSBD.COM

ডবলমুরিং’এ বন্ধুর প্রেমিকাকে ‘ডিস্টার্ব’ করায় দা নিয়ে ধাওয়া!

সিপ্লাস প্রতিবেদক: বন্ধুর প্রেমিকাকে ‘ডিস্টার্ব’ করে প্রতিপক্ষ। তাই তাদের শায়েস্তা করতে দা নিয়ে ধাওয়া দিয়েছেন শফিকুল ইসলাম জনী!

তবে কোন ধরনের অঘটন ঘটার আগেই তাকে আটক করে ডবলমুরিং থানা পুলিশ। উদ্ধার করেছে একটি বড় দা।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, শফিকুল ইসলাম জনী এবং তার দুই সহযোগী একটি গ্যাং মেইনটেইন করত। জনীর এক বন্ধুর প্রেমিকাকে ‘ডিস্টার্ব’ করে প্রতিপক্ষরা। সেটার প্রতিশোধ নিতেই এই দা নিয়ে ধাওয়া দেয় প্রতিপক্ষকে। সেখান থেকেই হাতেনাতে আটক করা হয় তাকে। তবে বাকি দুইজন পালিয়ে যায়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। ‘