নিউজটি শেয়ার করুন

ডবলমুরিংয়ের আবিদার পাড়ার জুয়ার আসর থেকে ৯জুয়াড়ি আটক

সিপ্লাস প্রতিবেদক: নগরীর ডবলমুরিং থানাধীন আবিদারপাড়া এলাকার একটি জুয়ার আসর থেকে ৯জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে আবিদারপাড়া বিল্লাপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেফতার নয়জন হলেন- মো. রুবেল (২৫), মো. জসিম (৩০), মো. মনির (৩০), সিরাজ (৫০), সুমন (৩৫), মো. মনির (৫০), মো. জাহাঙ্গীর আলম (৪৫), খোকন (২৮) ও নুরুজ্জামান (৪৫)।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, আটককৃতরা ঘরভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালাচ্ছিল। রোববার বাবুলের ভাড়াঘরে অভিযান চালিয়ে এ আসর উচ্ছেদ করা হয়।

এ সময় নগদ ২ হাজার ৮১০  টাকা, জুয়ার সরঞ্জামাদি সহ ৯ জনকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।